• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

হরমুজ দিয়ে যাওয়া জাহাজ থেকে ফি নেবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
  ২৪ আগস্ট ২০২৬, ১১:২৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে বিভিন্ন ধরনের ফি নেয়ার সুযোগ রেখে একটি প্রস্তাবিত আইনে অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (২৩ আগস্ট) এ অনুমোদন দেয়া হয়।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, প্রস্তাবিত এই আইনে জাহাজ চলাচল, পরিবেশগত সেবা, বিশেষ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ, বিমা ও নিরাপত্তাসহ বিভিন্ন সেবার জন্য ফি নেয়ার কথা বলা হয়েছে। তবে প্রস্তাবটি এখনও আইন হয়নি। এর জন্য পার্লামেন্ট ও গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদনসহ আরও কয়েকটি ধাপ পার হতে হবে।

ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক এই কমিটি ‘হরমুজ প্রণালির নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে কৌশলগত কর্মপরিকল্পনা’ শীর্ষক প্রস্তাবিত আইনের পর্যালোচনা অব্যাহত রেখেছে।

কমিটির মুখপাত্র হাসান কাশকাভি বলেন, আগের বৈঠকে বিলম্বিত হওয়া আইনের তৃতীয় ধারাটি পর্যালোচনার পর অনুমোদন দিয়েছেন সদস্যরা। তিনি বলেন, প্রস্তাবিত আইনে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ও পরিবেশগত সেবা, বিশেষ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ, বিমা, নিরাপত্তা এবং অন্যান্য সেবার জন্য ফি নেয়ার সুযোগ রাখা হয়েছে।

কাশকাভি জানান, প্রণালি দিয়ে চলাচলের অনুমতি পাওয়া দেশগুলোর জাহাজ থেকে এসব ফি নেয়া হবে। ফি ইরানি মুদ্রা রিয়াল অথবা তেহরান নির্ধারিত অন্য কোনও মুদ্রায় পরিশোধ করতে হবে। তিনি দাবি করেন, প্রস্তাবিত আইনে হরমুজ প্রণালির তীরবর্তী দেশগুলোর অধিকারও বিবেচনায় নেয়া হয়েছে।

তার ভাষ্য, আন্তর্জাতিক আইন ও বিধিবিধান অনুযায়ী সমুদ্রপথে জাহাজ চলাচলের স্বাধীনতার বিষয়টি প্রস্তাবিত আইনে স্বীকৃতি দেয়া হয়েছে। একই সঙ্গে উপকূলীয় দেশগুলোর নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান এবং তাদের অধিকার সুরক্ষার ওপরও গুরুত্ব দেয়া হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় হরমুজ প্রণালি অন্যতম বড় বিরোধের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধের আগে হরমুজ প্রণালি দিয়ে অবাধে জাহাজ চলাচল করত। উপসাগরীয় দেশগুলোর তেল ও গ্যাস রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথটি এখন ইরান নিজেদের নিয়ন্ত্রণে রাখতে এবং জাহাজ থেকে ফি নিতে চাইছে। তবে তেহরানের এ অবস্থান প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন

গিনিতে গভীর রাতে আবর্জনার স্তূপে ভয়াবহ ধসে প্রাণ গেলো ৩০ জনের

গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৪ বছরের শিশুসহ নিহত ২

আস্থা না থাকলেও ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা আলোচনা শিগগির শুরুর আশা সিরিয়ার

এদিকে সদ্য অনুমোদন পাওয়া প্রস্তাবটি আইনে পরিণত হতে হলে প্রথমে এর ধারাগুলো সংশ্লিষ্ট পার্লামেন্টারি কমিটিতে আলোচনা ও অনুমোদন করতে হবে। এরপর কমিটির প্রতিবেদন পার্লামেন্টে পাঠানো হবে। সেখানে বিলটির প্রতিটি ধারা এবং পুরো বিলের ওপর ভোটাভুটি হবে।

পার্লামেন্টে পাস হলে বিলটি গার্ডিয়ান কাউন্সিলে পাঠানো হবে। সেখানে পরীক্ষা করে দেখা হবে, এটি সংবিধান ও ইসলামি নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না। গার্ডিয়ান কাউন্সিল কোনও আপত্তি জানালে বিলটি আবার পার্লামেন্টে ফিরে যাবে।

কেএম

  • ইরান
  • হরমুজ প্রণালি
  • টোল
এ সম্পর্কিত আরও খবর
ইরানে ৪০তম আন্তর্জাতিক ইসলামী ঐক্য সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন লুৎফর রহমান
ইরানে ৪০তম আন্তর্জাতিক ইসলামী ঐক্য সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন লুৎফর রহমান
ইরানি হ্যাকারদের সাইবার হামলা: ৪ দিন বন্ধ ছিল যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র
ইরানি হ্যাকারদের সাইবার হামলা: ৪ দিন বন্ধ ছিল যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র
আঞ্চলিক দেশগুলো নিয়ে ইরানের ৩ ধাপের কৌশল
আঞ্চলিক দেশগুলো নিয়ে ইরানের ৩ ধাপের কৌশল
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে যোগ দিলে শত্রু ভাবা হবে: ইরানের হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে যোগ দিলে শত্রু ভাবা হবে: ইরানের হুঁশিয়ারি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।